পোকেমন ( Pokemon )
জাপানী ভিডিও গেম কোম্পানি নিনটেন্ডো কর্তৃক প্রকাশিত একটি মিডিয়া ফ্র্যাঞ্চাইজি।বর্তমানে এটি দ্য পোকেমন কোম্পানির মালিকানাধীন সাতোশি তাজিরি ১৯৯৬ সালে এই গেম ডেভেলপ করেন।
মূলত গেম ফ্রিক ভিডিও গেম কোম্পানি নিনটেন্ডো গেম বয় এর জন্য রোল-প্লেইং (RPG) ভিডিও গেম হিসেবে গেমটিকে বাজারে আনে ।
পোকেমন বিশ্বের দ্বিতীয় সর্বাধিক সফল এবং লাভজনক ভিডিও গেম ফ্র্যাঞ্চাইজিতে পরিণত হয়েছে, যা শুধুমাত্র নিন্টেন্ডোর নিজস্ব মারিও ফ্র্যাঞ্চাইজির পেছনে অবস্থান করছে।পরবর্তীকালে একে অ্যানিমে, মাঙ্গা, ট্রেডিং কার্ড, খেলনা, বই, এবং অন্যান্য মাধ্যমে বিভিন্নভাবে উপস্থাপন করা হয়েছে।
ফ্র্যাঞ্চাইজিটি ২০০৬ সালে দশম বর্ষপূর্তি পালন করে। ২০১৬ সালে এর ২০ বছর পূর্তি হয়। ভিডিও গেমের বিক্রয়ের সংখ্যা বর্তমানে ২০০ মিলিয়ন কপি ছাড়িয়েছে।
নভেম্বর ২০০৫ সালে, ফোরকিডস এন্টারটেইনমেন্ট, যা পোকেমনের গেম-ব্যতিত অন্যান্য লাইসেন্স নিয়ন্ত্রণকারী, ঘোষণা করে যে তারা পোকেমনের লাইসেন্স আর নবায়ন করবে না।
পোকেমন ইউএসএ ইনক. (বর্তমানে দ্যা পোকেমন কোম্পানি ইন্টারন্যাশনাল), জাপানের পোকেমন কোম্পানির একটি সহায়ক প্রতিষ্ঠান; যা বর্তমানে এশিয়ার বাইরে পোকেমনের লাইসেন্সের কাজ পরিচালনা করে থাকে।
Post a Comment